নোয়াখালীতে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা শহরের প্রধান সড়ক থেকে সরকারি কলেজ অভিমুখী সড়কগুলো দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে কয়েক শ শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কের মাথায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্টের কলেজ শাখার আহ্বায়ক জসিম উদ্দিন। এতে বক্তব্য দেন ছাত্রফ্রন্টের জেলা সদস্য কাজী জহির উদ্দিন, কলেজ শাখার নেতা ফখরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কলেজগামী সড়কগুলো দিয়ে শিক্ষার্থী ছাড়াও মাইজদীর মাস্টারপাড়া, লক্ষ্মীনারায়ণপুর ও কলেজপাড়ার হাজার হাজার বাসিন্দা চলাচল করে। কিন্তু সড়কগুলো সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। বক্তারা জরুরি ভিত্তিতে সড়কগুলো সংস্কারের দাবি জানান।
সমাবেশ শেষে নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদের কাছে স্মারকলিপি দেওয়া হয়।