নোয়াখালীতে সীমানা প্রাচীর ভেঙে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের মাইজদী হাউজিং এস্টেটসংলগ্ন ইসলামিয়া সড়কের পাশে গতকাল শনিবার সীমানাপ্রাচীর ভেঙে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মো. এয়াছিনের (৬০) গ্রামের বাড়ি হাতিয়া উপজেলার জাহাজমারায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ইসলামিয়া সড়কের পাশে একটি ভবন নির্মাণের জন্য চার-পাঁচ ফুট গভীর গর্ত করা হয়। গতকাল বেলা ১১টার দিকে এয়াছিন ওই গর্তে কাজ করার সময় পাশের সীমানাপ্রাচীর ভেঙে তাঁর শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, ভবন নির্মাণের জন্য মাটি কাটার কারণে সীমানাপ্রাচীর ভেঙে পড়েছে। তিনি বলেন, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।