নোয়াখালীতে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নোয়াখালীর কবিরহাটে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার ওটারহাট উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীত গাওয়ার এই আয়োজনে ওটারহাট উচ্চবিদ্যালয় ছাড়াও উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওটারহাট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোশারফ হোসেন। প্রধান অতিথি ছিলেন উদ্যোক্তা আনোয়ার হোসেন। আরও বক্তব্য দেন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য এনামুল হক খান, প্রধান শিক্ষক মোমিনুল হক প্রমুখ।