নোয়াখালীর ১৫ ইউপিতে ভোট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ১৫টি ইউনিয়নে ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার বিকেল নাগাদ ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম নিয়ে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ১৩৬টি ভোটকেন্দ্রে পৌঁছেছেন। ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, বিশেষ আনসার, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। একই সময় বিজিবি ও র্যা ব সদস্যরা নিয়মিত টহলে থাকবেন। এ ছাড়া প্রতি তিনটি ভোটকেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবে। ভোটকেন্দ্রে কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা কিংবা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করবেন।
জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হেসেন প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী তাঁরা।