নোয়াখালীর ২৫ ইউপিতে নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার ২৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ শনিবার। গতকাল শুক্রবার বিকেলে নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ২২৫টি ভোটকেন্দ্রে পৌঁছে যান।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীসহ ৮৬ জন, সংরক্ষিত নারী আসনে ১৩৯ জন এবং সাধারণ ওয়ার্ডে ৫৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সংরক্ষিত নারী আসনে ৭৭ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।