নোয়াগ্রাম ইউপি নির্বাচন ২৪ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ২৪ আগস্ট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ আগস্ট। প্রত্যাহার করার দিন ৮ আগস্ট। বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, নোয়াগ্রাম ইউপির চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমির ওরফে লিটু উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।