নৌ ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনায় বাল্কহেডসহ অন্যান্য নৌযান ধর্মঘট দুই দিন চলার পর গতকাল বৃহস্পতিবার রাতে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। চাঁদাবাজির প্রতিবাদে গত বুধবার ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়েছিল। গত মঙ্গলবার বিকেলে মেঘনার সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ এলাকায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় ছয় নৌযানশ্রমিক গুরুতর আহত হন। এর প্রতিবাদে ওই দিন রাতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।