নৌ মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নদী রক্ষা দিবস-২০১৬ উপলক্ষে গতকাল সোমবার মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে নৌ মানববন্ধন হয়েছে। ‘ধলেশ্বরী নদী ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন’ স্লোগান নিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), মুন্সিগঞ্জ জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। বাপার জেলা সভাপতি ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে অংশ নেন রেড ক্রিসেন্টের জেলা সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস, সাংবাদিক মীর নাসির উদ্দিন, নারী নেত্রী কমলা বেগম প্রমুখ।