নৌকা ডুবে পর্যটকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বিছনাকান্দি নদীতে নৌকা ডুবে সাজিদুল হক (২৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
সাজিদুল নীলফামারীর সৈয়দপুর উপজেলার ফজলুল হকের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন।
গতকাল বেলা দেড়টার দিকে জাফলংয়ের পিয়াইন নদের শাখা নদী বিছনাকান্দি যাওয়ার পথে নৌকা ডুবে গেলে সাজেদুল নিখোঁজ হন। বিকেল চারটার দিকে স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে তাঁর লাশ উদ্ধার করেন।