নৌকা ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীর উত্তর চরকালকিনি এলাকায় কার্গোর ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এক জেলে নিহত ও দুজন আহত হয়েছেন। গত শনিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেলের নাম আবদুল মালেক। তিনি চরকালকিনি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন একই এলাকার কামাল ও মনির হোসেন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।