নৌকা ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ১০ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী লঞ্চ এমভি সম্পদ ঢাকা থেকে দৌলতখান যাচ্ছিল। গতকাল ভোর চারটার দিকে ভোলার সদর উপজেলার তুলাতুলি ঘাট এলাকায় লঞ্চটি থামে। সেখান থেকে লঞ্চটি ছাড়ার সময় একটি মাছ ধরার নৌকাকে ধাক্কা দেয়। কিছুক্ষণের মধ্যে নৌকাটি ডুবে যায়।