নৌকা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাতটি জেলে দলের ৫৬ জন জেলেকে মাছ ধরার সাতটি ফাইবার রি-ইনফোর্স প্লাস্টিক (এফআরপি) বোট (ফাইবারের তৈরি নৌকা) প্রদান করা হয়েছে। নৌকার সঙ্গে বয়া, লাইফ জ্যাকেট, কম্পাস, রাডার রিফ্লেকটিং ডিভাইস, সিগন্যাল মিরর, টর্চলাইটও জেলেদের দেওয়া হয়েছে। গতকাল সোমবার কলাপাড়া শহরের হেলিপ্যাড মাঠে জেলেদের হাতে এসব নৌকা ও সরঞ্জাম হস্তান্তর করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ মো. মাহবুবুর রহমান। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি