নৌকাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলে গত শুক্রবার সন্ধ্যায় একটি মাছ ধরা নৌকা ডুবে গেছে। এতে মোহাম্মদ মোজাম্মেল (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। কুলে ফিরে আসা আহত জেলেরা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাছ ধরে কূলে ফেরার পথে সোনাদিয়া চ্যানেলে পৌঁছালে বিকট শব্দ করে নৌকার নিচে ফেটে গেলে নৌকাটি ডুবে যায়।