প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে সুরমা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার পৈন্দায় ওই নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের নূর মিয়া (৩৮) ও সোহাগ মিয়া (১৯)। গতকাল বুধবার বিকেল পর্যন্ত তাঁদের কোনো খোঁজ মেলেনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সুনামগঞ্জ থেকে ইঞ্জিনচালিত যাত্রীবাহী একটি নৌকা জামালগঞ্জ উপজেলায় যাচ্ছিল। পথে পৈন্দায় একটি বালুভর্তি বাল্কহেড যাত্রীবাহী নৌকাকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।