নৌকাডুবি, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে কার্গোর ধাক্কায় একটি মাছধরা নৌকা ডুবে গিয়ে সোহরাফ কাজী (৩২) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার রাতে ঝোপখালী এলাকায় বিষখালী নদীতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিষখালী নদীতে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী একটি মালবাহী কার্গো ওই নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ হন ঝোপখালী গ্রামের জেলে সোহরাফ কাজী। আহত হন একই এলাকার রুহুল আমিন ও বেল্লাল হোসেন।