প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারের কাছে ব্রহ্মপুত্র নদে গতকাল সোমবার দুপুরে পাটবোঝাই একটি নৌকা ডুবে নারীসহ তিনজন নিখোঁজ হয়েছেন। তাঁরা হলেন গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি সরকারপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০), কামারজানি ইউনিয়নের নুনগোলা গ্রামের আইতুল্যা মিয়া (৪৫) ও সোহরাব হোসেন (৫০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই একটি নৌকা ১০-১২ জন যাত্রী নিয়ে কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া ঘাট থেকে কামারজানি বাজারের উদ্দেশে রওনা দেয়। দুপুর ১২টার দিকে এটি কামারজানি বাজারের কাছে এসে প্রবল স্রোতে ডুবে যায়।