নৌকাডুবি রোধে উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকাডুবি প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছে কুষ্টিয়ার জেলা প্রশাসন।পবিত্র ঈদুল ফিতরের দিন গত মঙ্গলবার জেলার বৈরাগীর চরে নৌকাডুবির ঘটনার পর জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এ উদ্যোগ নেন।ওই দুর্ঘটনায় ১১ জন মারা যান। নতুন উদ্যোগের আওতায় নৌ পারাপারে ব্যবহৃত নৌকার ধারণক্ষমতার বিষয়ে বিশদ তথ্য সংগ্রহ করে ডেটাবেইস তৈরি করা হচ্ছে। জেলা প্রশাসক বলেন, নৌকায় ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।