নৌকাডুবিতে দুই পুলিশ আহত দুটি অস্ত্র খোয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের একটি টহল নৌকা ট্রলারের সঙ্গে সংঘর্ষে মেঘনা নদীতে ডুবে যায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন এবং তাঁদের দুটি অস্ত্র খোয়া যায়। গতকাল শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
আহত দুজন হলেন আশুগঞ্জ থানার কনস্টেবল আবদুল মান্নান (৪৫) ও হুমায়ুন কবীর (৪৬)। নৌকাডুবির সময় পুলিশের একটি শটগান ও একটি রাইফেল নদীতে তলিয়ে গেছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে আশুগঞ্জ থানার পুলিশ ইঞ্জিনচালিত একটি নৌকায় মেঘনা নদীতে টহল দিচ্ছিল। সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের কালাসুতা ও আশুগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের মধ্যবর্তী এলাকায় নৌকাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নৌকার সংঘর্ষ হয়। এতে পুলিশের টহল নৌকাটি ডুবে যায়।