নৌকাডুবিতে নিখোঁজ, দুজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের সুনামগঞ্জ অফিস জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার পৈন্দায় একটি বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এতে সদর উপজেলার মোহনপুর গ্রামের নূর মিয়া (৩৮) এবং রহমতপুর গ্রামের সোহাগ মিয়া (১৯) নিখোঁজ হন। দুদিন পর গতকাল দুপুরে সুরমা নদীর পূর্বপাড়ে মোহনপুর গ্রামের পাশে নূর মিয়ার এবং পশ্চিমপাড়ে রহমতপুর গ্রামের পাশে সোহাগ মিয়ার লাশ ভেসে ওঠে। দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।