নৌকাডুবিতে বাবা-ছেলেসহ নিখোঁজ ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ইটনায় ঝড়ে নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার কাটিয়ারকান্দা গ্রামের একটি হাওরে এই ঘটনা ঘটে।
নিখোঁজ তিনজন হলেন প্রজারকান্দা গ্রামের হযরত আলী (৩২), তাঁর ছেলে ওয়েজ আলী (৭) ও একই গ্রামের হাজেরা বেগম (৬০)।
স্থানীয় বাসিন্দা সেলিম শাহী বেঁচে যাওয়া রব্বানী বেগমের বরাত দিয়ে জানান, গতকাল বিকেলে প্রজারকান্দা গ্রামের লোকমান মিয়া একটি ইঞ্জিনচালিত নৌকায় তাঁদের বাড়ির পাঁচজনকে নিয়ে উপজেলার ডুইয়ারপাড় গ্রাম থেকে বাড়িতে ফিরছিলেন। পথে বেলা সাড়ে তিনটার দিকে নৌকাটি কাটিয়ারকান্দা গ্রাম এলাকার হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে নৌকাটিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে লোকমান মিয়া ও তাঁর শাশুড়ি রব্বানী বেগমকে এলাকাবাসী তীরে ওঠাতে সক্ষম হন। তবে লোকমানের মা হাজেরা, হযরত আলী ও ওয়েজ আলীকে তাঁরা উদ্ধার করতে পারেননি।