নৌকাডুবিতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে সুরমা নদীতে বালুবোঝাই নৌকা ডুবে শফিকুল ইসলাম (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার দুর্বারচর গ্রামে। নৌকাটি সদর উপজেলার ডলুড়া এলাকার চলতি নদী থেকে গতকাল সুরমা নদীর হবতপুর গ্রাম এলাকায় নোঙর করে। এ সময় নৌকায় থাকা ছয় শ্রমিক ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে এটি তলিয়ে যায়। এ সময় অন্য শ্রমিকেরা সাঁতরে তীরে উঠতে পারলেও শফিকুল নিখোঁজ থাকেন। সকাল আটটার দিকে ওই এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।