নৌকাডুবিতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-হাতিয়া নৌপথের এমভি ফারহান-৩ নামক যাত্রীবাহী লঞ্চ হাতিয়া যাওয়ার পথে ভোলার তজুমদ্দিন উপজেলার বাসনভাঙা এলাকায় মেঘনা নদীতে সোমবার ভোররাতে একটি মাছধরা নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। এ দুর্ঘটনায় কামাল হোসেন নামের এক জেলে মারায়ান। এ ছাড়া চার জেলে গুরুতর আহত হন। আহত রুহুল আমিন, নূর নবী, কিরণ মাঝি ও রফিক মাঝিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে তজুমদ্দিন থানার ওসি মাসুম তালুকদার বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।