নৌকাডুবির ঘটনায় দুজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সদর উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে গতকাল মঙ্গলবার দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
তাঁরা হলেন সদর উপজেলার মালিবাড়ি সরকারপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০) ও একই উপজেলার কামারজানি ইউনিয়নের নুনগোলা গ্রামের আইতুল্যা মিয়া (৪৫)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে কামারজানি বাজারের অদূরে বাগুরিয়া এলাকা থেকে আইতুল্যা মিয়া ও ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট থেকে তাসলিমার লাশ উদ্ধার করা হয়।
গত সোমবার দুপুরে কামারজানি বাজারের কাছে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় তাসলিমা ও আইতুল্যা মিয়াসহ তিন যাত্রী নিখোঁজ ছিলেন। এখনো নিখোঁজ রয়েছেন নুনগোলা গ্রামের সোহরাব হোসেন।