প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাশুলিয়ার চাপড়া বিলে গতকাল শনিবার ঐতিহ্যবাহী নৌকাবাইচ হয়েছে। সদ্যপ্রয়াত সাবেক সাংসদের নামে গঠিত ‘শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশন’ এ নৌকাবাইচের আয়োজন করে। বেলা তিনটায় প্রতিযোগিতা শুরু হলেও দুপুর ১২টা থেকেই অগণিত মানুষের পদচারণে মুখরিত হয় বিলের পাশের সড়ক। এ সময় প্রধান অতিথি হিসেবে নৌকাবাইচ উপভোগ করেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান। এ সময় জেলা প্রশাসক মাহবুব হোসেন, সাংসদের স্ত্রী তামান্না মোহসিন, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বাইচে ১২টি দল অংশ নেয়।