নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ার ত্রিমোহনী এলাকায় আত্রাই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় ‘মায়ের দোয়া’ নৌকা প্রথম ও ‘মা আমেনা’ রানার আপ হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। এবার সোনার বাংলা, দয়ার সাগর, মা আমেনা, মায়ের দোয়া ও পাগলা বাবা নামে পাঁচটি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার মানুষ নদীতীরে, পাকা বাড়ির ছাদে এবং গাছে উঠে নৌকাবাইচ উপভোগ করেন। নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার আপ দলকে রঙিন টিভি দেওয়া হয়।