নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম ঐতিহ্যবাহী নৌকাবাইচ নরসিংদীর মেঘনায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলার শেরেবাংলা ক্লাব আয়োজিত এ বাইচে পাশের বিভিন্ন জেলা থেকে আসা ছোট-বড় ২৬টি নৌকা অংশ নেয়। এ সময় নদীর দুই পাড়ে জড়ো হয় হাজার হাজার দর্শনার্থী। প্রতিযোগিতা শেষে শেরেবাংলা ক্লাবের সভাপতি মো. কায়কোবাদ হোসেনের সভাপতিত্বে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।