নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে এবং এসএএফ ইন্ডাস্ট্রিজের (ট্যানারি) সহায়তায় গতকাল শুক্রবার বিকেলে ভৈরব নদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ভৈরব নদের দুই তীরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ বাইচ উপভোগ করে। পরে স্থানীয় সাংসদ রণজিত কুমার রায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।