নৌকাবাইচ উপভোগ করতে কালীগঙ্গায় মানুষের ঢল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীতে গতকাল শুক্রবার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে। এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে নেমেছিল হাজারো মানুষের ঢল। স্থানীয় ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ প্রতিযোগিতা হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকার অনেক জানান, সকাল থেকে এ প্রতিযোগিতা দেখার জন্য উৎসাহী মানুষের পদচারণে নদীর দুই পাড় মুখরিত হয়ে ওঠে। বেলা দুইটা থেকে শুরু হয় প্রতিযোগিতা। এ সময় প্রধান অতিথি হিসেবে নৌকাবাইচ উপভোগ করেন স্থানীয় সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। প্রতিযোগিতায় সদর উপজেলার বেতিলা গ্রামের হারু মোল্লা ও তাঁর দল প্রথম স্থান লাভ করে।