নৌকার চাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকায় ধনু নদীতে নৌকার চাপায় গতকাল বুধবার শীতল ঠাকুর (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইটনা উপজেলার মৃগা গ্রামের অরুণ চক্রবর্তীর ছেলে। গতকাল বেলা ১১টার দিকে ইটনা থেকে একটি যাত্রীবাহী নৌকায় শীতল ঠাকুর চামড়া বন্দরে যাচ্ছিলেন। পথে বালিখলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী নৌকার সঙ্গে ওই নৌকার ধাক্কা লাগে। এতে নৌকার কিনারে বসে থাকা শীতল অপর নৌকার চাপায় আহত হন। স্থানীয় ব্যক্তিরা করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।