নৌবাহিনীতে যুক্ত হলো অ্যাভিয়েশন হ্যাঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাহিনীর মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট ও হেলিকপ্টার রাখার জন্য ‘অ্যাভিয়েশন হ্যাঙ্গার’ নির্মাণ করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন এলাকায় নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এই হ্যাঙ্গারের উদ্বোধন করেন।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হ্যাঙ্গার নির্মাণের ফলে যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌবাহিনীর বিমান ও হেলিকপ্টার সুরক্ষিত থাকবে। উদ্বোধনের আগে নৌ-প্রধানকে অনুষ্ঠানস্থলে স্বাগত জানান চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব ও কমোডর এম আবু আশরাফ।