নৌবাহিনীর কাছে দুটি যুদ্ধজাহাজ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নৌবাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে নতুন দুটি যুদ্ধজাহাজ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে অবস্থিত নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড জাহাজ দুটি তৈরি করেছে। গতকাল মঙ্গলবার সকালে ওই ডকইয়ার্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাহাজ দুটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। তিনি বলেন, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসকে আধুনিকায়ন করে আন্তর্জাতিক মানসম্পন্ন শিপইয়ার্ডে উন্নীত করা হবে। ফলে বাংলাদেশ নৌবাহিনীর তৈরি জাহাজ বিদেশেও রপ্তানি করা যাবে। আধুনিকায়ন করা হলে এক হাজার ৪০০ টন ধারণক্ষমতার ৯০ মিটার দীর্ঘ জাহাজ তৈরি করা যাবে।