নৌবাহিনীর নতুন প্রধান নিজামউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজামউদ্দিন
নিজামউদ্দিন

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দিয়ে নৌবাহিনীর প্রধান করা হয়েছে। তাঁর এ নিয়োগ ২৭ জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমানে তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জানুয়ারি ২০১৬ তারিখ অপরাহ্ণ থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি ও বাহিনীর প্রধান হিসেবে তাঁর নিয়োগ কার্যকর হবে। মেয়াদ তিন বছর, যা শেষ হবে ২০১৯ সালের ২৬ জানুয়ারি। তিনি অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের স্থলাভিষিক্ত হবেন। ফরিদ হাবিব এ মাসের ২৭ তারিখ বিকেলে অবসরে যাবেন।