নৌবাহিনী-প্রধানকে অ্যাডমিরাল র্যাং কের ব্যাজ পরানো হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাহিনী-প্রধান এম নিজামউদ্দিন আহমদকে গতকাল রোববার অ্যাডমিরাল ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। সরকার নৌবাহিনী-প্রধানের পদমর্যাদা ভাইস অ্যাডমিরাল থেকে অ্যাডমিরালে উন্নীত করার সুবাদে তিনি এই পদমর্যাদা লাভ করলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নৌবাহিনী-প্রধানকে অ্যাডমিরালের নতুন র্যাং ক ব্যাজ পরিয়ে দেন ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লে. জেনারেল আনোয়ার হোসেন ও বিমানবাহিনী-প্রধান এয়ার মার্শাল আবু এশরার।
ব্যাজ পরিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমদ সিদ্দিক, মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।