নৌমন্ত্রীর আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌ-দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হয়েছে। একসময় বছরে অর্ধশতাধিক নৌ-দুর্ঘটনা ঘটত। ২০১৫ সালে তা একটিতে কমিয়ে আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতে নৌ-দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। গতকাল শুক্রবার দুপুরে বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ভোলা ফেরিঘাটে নির্মিত টার্মিনাল ভবনের কাজ এবং ইলিশার ভাঙনকবলিত এলাকা, বরিশাল-ভোলা নৌপথের লাহারহাট-ভেদুরিয়া ঘাট পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী মাইদুল ইসলাম প্রমুখ।
বরিশাল অফিস