নৌযান চলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ছয় ঘণ্টা নৌযান চলাচল বন্ধ ছিল। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পারে শতাধিক গাড়ি আটকা পড়ে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আবার নৌপথে চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন অফিসার মো. শাহজাহান মিয়া বলেন, কুয়াশার কারণে নৌযান চলাচল বন্ধ ছিল।