নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশাসনের আশ্বাসে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। শীতলক্ষ্যা-ধলেশ্বরী মোহনায় বিভিন্ন নৌযানে চাঁদাবাজি ও নৌ-শ্রমিকদের ওপর সন্ত্রাসীদের হামলা বন্ধের দাবিতে এ কর্মবিরতি শুরু করা হয়েছিল।
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, রোববার রাতে নৌ-পুলিশ, বালুমহাল ইজারাদার ও নৌযান মালিক-শ্রমিক নেতারা এক বৈঠকে বসেন। এতে সিদ্ধান্ত হয়, বালুমহালের ইজারাদারেরা তাঁদের সীমানার বাইরে টোকেন দিতে পারবেন না। ত্রিপক্ষীয় এ বৈঠকের পর সোমবার (গতকাল) সকাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে কমিটি।