নৌযান শ্রমিকদের ধর্মঘট স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় দিনের মাথায় নৌযান ধর্মঘট স্থগিত করার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে মালিক-শ্রমিক নেতাদের বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মঘট আহ্বানকারী শ্রমিক নেতারা।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে নৌযান শ্রমিকদের সর্বনিম্ন ধাপের মজুরি বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন নৌমন্ত্রী। তবে নৌযান মালিকদের প্রতিনিধিরা মজুরি বাড়ানোর বিষয়ে একমত হননি। তাঁরা আপত্তি জানিয়ে সভা থেকে বেরিয়ে যান। মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে গত বুধবার রাত ১২টা থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে ধর্মঘট শুরু হয়।