নৈতিকতা মেনে সাংবাদিকতা করা বাঞ্ছনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, নৈতিকতা মেনে সাংবাদিকতা করা বাঞ্ছনীয়। তিনি আরও বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ গতিশীল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রসারকে সরকার উত্সাহিত করছে।গতকাল রাজধানীতে অনুষ্ঠিত ‘ইউনেসকো-এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন রোড শো অন আইসিটি অ্যাপ্লিকেশনস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের হাতের কাছে গণমাধ্যমকে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।কর্মশালায় মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের উপালি আরমবেয়ালি। বিজ্ঞপ্তি।