নৈতিকতাবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯০ বছর উদ্যাপন উপলক্ষে ছয় মাসব্যাপী কর্মশালার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও এথিকস ক্লাব বাংলাদেশ।গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে এক সংবাদ সম্মেলনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এর আনুষ্ঠানিক ঘোষণা দেন।কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে পেশায় নৈতিকতা, জীবণবৃত্তান্ত লেখা, ভালো সাক্ষাৎকার দেওয়া, কর্মজীবন পরিকল্পনা ও যুব নেতৃত্ব—এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।