নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগ আজ শনিবার বিকেল চারটায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। দেশের অন্যান্য মহানগরেও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।এ ছাড়া কাল রোববার আওয়ামী লীগ দেশজুড়ে থানা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। কেন্দ্রীয় ও ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়েছে।