নৈরাজ্য ঠেকাতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডে সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সীতাকুণ্ড আসনের আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলম।
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে পৌর সদরের উত্তর বাজারে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন দিদারুল আলম।
পৌর আওয়ামী লীগের সম্পাদক এ জে এম হোসেনের সঞ্চালনায় ও মো. সিরাজ-উদ-দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া। এ সময় পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডের নেতারা বক্তব্য দেন।