নৈরাজ্য বন্ধে নতুন অটোরিকশা চায় শ্রমিক সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে নতুন পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা নামানোর গেজেট প্রকাশ করে সেগুলো বৈধ লাইসেন্সধারী চালকদের মধ্যে বিতরণের দাবি জানিয়েছে ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদ। একই সঙ্গে ঢাকার অটোরিকশাচালকদের ঈদ বোনাস দেওয়ার দাবি করেছে সংগঠনটি।
শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. জাকির হোসেন ও সদস্যসচিব মোহাম্মদ হানিফ এক বিবৃতিতে বলেন, সরকার অটোরিকশার দৈনিক জমা (মালিকের অংশ) ৯০০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু মালিকেরা দুই পালায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত আদায় করছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালকদের জেল-জরিমানা করা হচ্ছে। এর ফলে অটোরিকশা খাতে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় নতুন অটোরিকশা বরাদ্দ করা হলে মালিকদের অনিয়ম ও পুলিশের হয়রানি বন্ধ হবে এবং যাত্রীরা সুবিধা পাবে।
সমন্বয় পরিষদ বিবৃতিতে আরও বলেছে, অটোরিকশার ভাড়া নির্ধারণের সময় চালকদের ঈদ বোনাসের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বোনাস মালিকের দেওয়ার কথা। কিন্তু মালিকেরা তা মানছেন না। বিজ্ঞপ্তি