নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের এক দিন পর গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরত সংগঠনটি এ আহ্বান জানায়। একই সঙ্গে সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনকে জাতীয় স্বাধীনতাবিরোধী নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে জামায়াত-শিবির চক্র যে তাণ্ডব চালিয়েছে, তা একই সঙ্গে তাৎপর্যময় ও বিস্ময়কর। বিজ্ঞপ্তি।