নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার ২৭ থানায় ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তরের ২৭টি থানায় গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বিকেল চারটা এক মিনিটে একযোগে মিছিল শুরু হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা ২৭টি দলে ভাগ হয়ে বিভিন্ন থানায় এ মিছিলের নেতৃত্ব দেন। নিউমার্কেট, কলাবাগান, বনানী, শেরেবাংলা নগর, বিমানবন্দর, ফার্মগেট-কারওয়ান বাজার, সাতরাস্তা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, খিলক্ষেত, বাড্ডা, ভাটারা, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, মিরপুর, দারুস সালাম, পল্লবী, রূপনগর, ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাষানটেক থানা এলাকায় মিছিল ও সমাবেশ হয়েছে।ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রোববার বিকেল চারটায় ঢাকা দক্ষিণের ২১টি থানায়ও একইভাবে বিক্ষোভ-সমাবেশ হবে।