প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধের নামে জামায়াত-শিবির তথা ১৮-দলীয় জোটের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গতকাল শুক্রবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে মিছিল হয়েছে। পৌর মেয়র মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলটি বের করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন ইদ্রিস মিয়াজী, পৌর কাউন্সিলর কাজী বাবুল, আবুদল হালিম, এয়াকুব নবী, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। l চৌদ্দগ্রাম (কুমিলা) প্রতিনিধি।