নৈশকালীন ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে নৈশকালীন ফুটবল লীগ শুরু হয়েছে। শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা পপুলার লাইফ ইনস্যুরেন্স প্রথম বিভাগ ফুটবল লীগের আয়োজন করেছে। গত শুক্রবার রাত সাড়ে আটটায় জেলা স্টেডিয়ামে ফুটবল লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান খান। উদ্বোধনী খেলায় আটং ফুটবল একাদশ ৩-০ গোলে টিম নাইনটি এইটকে পরাজিত করে। এ টুর্নামেন্টে ৮টি দল অংশ নেবে।