নৈশকোচে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় গত শুক্রবার রাতে একটি নৈশকোচে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে আহত এক যাত্রী গতকাল শনিবার মারা গেছেন। আহত বাসযাত্রী ও চৌদ্দগ্রাম থানা পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আজমীর পরিবহনের নৈশকোচে শুক্রবার মধ্যরাতে মিরসরাইয়ের ঠাকুরদীঘিরপাড় থেকে যাত্রীবেশে চার-পাঁচজন ওঠে। কিছুক্ষণ পর ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল লুট করার চেষ্টা করে। যাত্রীদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ডাকাতেরা সাত-আটজনকে ছুরিকাঘাত করে আহত করে।