নৈশপ্রহরী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথে আবদুল মতিন (৫৫) নামের এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার কাহিরঘাট মিছবাউল উলুম দাখিল মাদ্রাসায় দায়িত্ব পালনকালে বৃহস্পতিবার ভোররাতে তিনি খুন হন। তাঁর বাড়ি চাঁদপুরের সদর উপজেলার বাবুরহাট খালিসাটুলি গ্রামে। গতকাল দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷