নৈশপ্রহরী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার রূপসা উপজেলার বৌবাজারের নৈশপ্রহরী আর ইসলাম (৩৫) গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রীফলতলা ইউনিয়নের মোশাব্বরপুর এলাকার আইয়ুব শেখের ছেলে আর ইসলাম বৌবাজারে অন্যান্য দিনের মতো রাতের পাহারা শেষে একটা বেঞ্চের ওপর ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজের সময় মুসল্লিরা চেঁচামেচির শব্দ শুনে সেখানে গিয়ে তাঁকে আহত অবস্থায় দেখতে পান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী বলেন, ‘ধারণা করছি, পূর্বশত্রুতার জের ধরে আর ইসলামকে হত্যা করা হয়েছে।