নৈশপ্রহরী জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় কৃষি ব্যাংকের চরফ্যাশন উপজেলার শশীভূষণ শাখায় ডাকাতেরা নৈশপ্রহরী ঝান্টুকে (৩২) কুপিয়ে গুরুতর জখম করেছে। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমির হোসেন এবং স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বাজারের দক্ষিণ মাথায় কৃষি ব্যাংকের পেছনের জানালা ভেঙে ডাকাতদের দলটি ভেতরে ঢোকে। তারা ব্যাংকের কলাপসিবল গেটটি ভাঙতে গেলে প্রহরী ঝান্টুর সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় ডাকাতেরা ঝান্টুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঝান্টুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।